শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লস্করপুরে কর্মী সভায় এডভোকেট নোমান ॥ মানুষ বাংলাদেশকে গণঅধিকার পরিষদের মাধ্যমে সাজাতে চায়

  • আপডেট টাইম শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আওতাধীন লস্করপুর ইউনিয়নের কর্মীসভা স্থানীয় সুলতানসি গ্রামে অনুষ্ঠিত হয়। গত ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান।
এ সময় তিনি বলেন, দেশের সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্র পর্যন্ত যে অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। সেই অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে রক্ষার করতে হলে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে মাত্র দেড় বছরে সারাদেশে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এটাই প্রমাণ করে যে, ইতিমধ্যেই গণঅধিকার পরিষদ দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে গেছে এবং দেশের মানুষ আগামীর বাংলাদেশকে গণঅধিকার পরিষদের মাধ্যমে সাজাতে চায়। এতে গণঅধিকার পরিষদ লস্করপুর ইউনিয়নের সমন্বয়ক মাওঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সহ সমন্বয়ক রহমত রানা এবং টিটু মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব মনিরুল ইসলাম হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, বাবুল আহমেদ, সাহিদ মিয়া, শাহাবুদ্দিন জহিরুল, শিপন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com