বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

উত্তর শ্যামলী থেকে নবীগঞ্জের বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের উত্তর শ্যামলীর একটি ফ্লাট বাসা থেকে রিগান আহমেদ (৩৫) নামের এক বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ রোম থেকে তার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার সালামতপুর গ্রামের বাসিন্দা সোহাগ হবিগঞ্জ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেলসম্যান ছিলেন। ওই এলাকায় একটি ভাড়া বাসায় মাকে নিয়ে বসবাস করতেন। গত ২৫ এপ্রিল রাতে তার ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে তিনি কক্ষ থেকে বের হননি।
পুলিশ আরও জানায়, গতকাল ওই ক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ করে দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। তবে লাশের মুখে রক্ত থাকায় সন্দেহ সৃষ্টি হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাদেকুল ইসলাম, ওসি গোলাম মর্তুজা, এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্ট্রোক করে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com