বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছে ইউনিয়নবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করায় শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় দ্রæত প্রত্যাহারের জন্য শাহজাহানপুর ইউনিয়নবাসী সরকারের নিকট দাবি জানিয়েছেন। ক্ষুব্দ শাহজাহানপুর ইউনিয়নবাসী জানান, গত ৪ এপ্রিল হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রাঃ) মাজারে রাতে একদল লোক হামলা চালায়। এ সময় দান বক্স থেকে মাজারে টাকা চুরি ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর হয়। শাহজাহানপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাজার ভক্ত লোকজন এ সংবাদ পেয়ে মাজার প্রাঙ্গনে আসলে অপরাধীরা পালিয়ে যায়।
শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জুলহাস মিয়া বলেন, সম্প্রতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী তার বয়বৃদ্ধ মাতাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ¦ পালন শেষে গত ২৫ এপ্রিল দেশে ফিরলে ঢাকার বিমান বন্দরে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের সংবাদ শুনে শাহজাহানপুর ইউনিয়নবাসীর পক্ষে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাগবাড়ি গ্রামের বাচ্চুু মিয়া বলেন, গত ৪ এপ্রিল কিছু লোক পবিত্র মাজারে টাকা পয়সা লুট করে হামলা ও ভাংচুর চালায় ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমুলকভাবে চেয়ারম্যানকে আসামী করা হয়। সুরমা গ্রামের মামুন মিয়া জানান, গত ইউপি নির্বাচনে পারভেজ হোসেন চৌধুরী বিপুল ভোটে শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উল্লেখিত লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচেছ। সুরমা গ্রামের তাহের মিয়া চৌধুরী হযরত শাহ চান মিয়া (রাঃ) মাজার কমিটির সভাপতি। তার নেতৃত্বে মাজার সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। পারভেজ হোসেন চৌধুরী উক্ত মাজার পরিচালনা কমিটির সদস্য মাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com