শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিডিসি ফেডারেশনের সংবর্ধনা সভায় মেয়র গউছ হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে নজীরবিহীন ব্যাপক উন্নয়ন কর্মসুচী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ওমরাহ পালন শেষে হবিগঞ্জ পৌরসভায় প্রত্যাবর্তন উপলক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছকে সংবর্ধনা দিয়েছে সিডিসি, কাষ্টার ও ফেডারেশন। গতকাল বুধবার উমেদনগর কাষ্টার সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র তার বক্তব্যে বলেন হবিগঞ্জ পৌরসভা তার জনকল্যাণমুখী কর্মসুচীর মাধ্যমে সারাদেশে যে সুনাম অর্জন করেছে তার অন্যতম অংশীদার হচ্ছেন পৌরসভার সিডিসি’র সর্বস্তরের সদস্য ও কর্মীবৃন্দ। তিনি বলেন, ইউজিআইআইপি ও বিএমডিএফের আওতায় যে ব্যাপক উন্নয়ন কর্মসুচী হবিগঞ্জ পৌরসভায় শুরু হচেছ তা নজীরবিহীন। মেয়র বলেন ব্যাপক উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে এক-দেড় বছরের মধ্যে হবিগঞ্জ পৌরসভার চিত্র বদলে যাবে। উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য তিনি সিডিসি ফোডারেশনের সদস্যদের প্রতি আহবান জানান।
সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উমেদনগর কাষ্টার সভাপতি হাজী লুৎফুর রহমান নানু। বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, শান্তি রানী, আইরিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভানু বনিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com