বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে এক তরুণ ও এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বানিয়াচং থানা পুলিশ ওই উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন-উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিল্লাত মিয়া (১৬)।
তাদের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তারা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
পুলিশ জানায়, ইমন ও মিল্লাত দেশের দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন। এভাবে হবিগঞ্জের ডিসি ও এসপির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়েছে।
দুজনকে আটকের তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আটকদের বানিয়াচং থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com