বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের আরডি হল পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার আরডি হল পুকুর থেকে আনু বেগম নামের নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সিনেমা হল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।
গতকাল বুধবার বিকাল ৫টায় স্থানীয় লোকজন ওই নারীর লাশ পুকুরে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানার ওসি গোলাম মর্তুজাসহ পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী মৃগি রোগী ছিলেন। গতকাল দুপুরে বাসা থেকে গোসল করার জন্য বের হন। এরপর আর বাড়ি ফিরেননি।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com