বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বকুলপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে মিঠুন দেবনাথ (২) নামে এক শিশু পানিতে পড়ে মারা গেছে। সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের শিশিল দেবনাথের পুত্র। পিতার অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
জানা যায়, মিঠুন সম্প্রতি বকুলপুরে তার নানা লক্ষীকান্ত দেবনাথের বাড়িতে বেড়াতে যায়। গত মঙ্গলবার বিকেলে সে পানিতে পড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। গতকাল বুধবার ময়না তদন্ত শেষে মিঠুনের লাশ তার পিতার জিম্মায় দেয়া হয়। ঘটনার পর থেকে নানা লক্ষ্মীকান্ত দেবনাথ আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com