বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সাংবাদিক এটিএম সালামের সহধর্মিণীর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১, সাবেক প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম এর সহধর্মিণী সুলতানা সালামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাদ আছর তার নিজ বাসভবনে এক দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম, হাফেজ এ কোরআন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমার কবর জিয়ারত করা হয়। এর আগে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২২ সালের ২০ এপ্রিল বিকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সাংবাদিকের সহধর্মিণী। ওই রাতেই সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক এটিএম সালাম ও তার দুুই পুত্র সাদিক আহমদ শান্ত এবং হাফেজ সাঈদ আহমদ শিপু মরহুমার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com