বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ পরিবারের দাবি হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাটাইয়া গ্রামে রুহেনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী। জানা যায়, ১৩ বছর আগে বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মৃত ইজ্জত আলীর কন্যা রুহেনাকে খলিলের নিকট বিয়ে দেয়া হয়। তাদের ৫টি সন্তান রয়েছে।
গত সোমবার ভোর রাতে সাহরি খাওয়ার পর স্বামী-স্ত্রীর মাঝে কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রুহেনার অচেতন দেহ খাটে পড়ে থাকে। পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে রুহেনার অভিভাবকদের দাবি খলিল তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। ওসি নুনু মিয়া জানান, লাশ পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com