বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মারামারি ঘটনায় আহত বাচ্চু মিয়ার মৃত্যু ॥ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বদরদী মাইজপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বাচ্চু মিয়া (৪৫) মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত আজমান উল্লাহর পুত্র। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। সূত্রে জানা যায়, গত (১১ এপ্রিল) রাতে নিহত বাচ্চু মিয়ার ছেলে শামসুল হক (১৬) পাশ্ববর্তী নোয়াগাঁও গ্রামের মৃত সাগর মিয়ার পুত্র জসিম মিয়া (১৭) এর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নিহত বাচ্চু মিয়া গং এবং মৃত আশকর উল্লার পুত্র সাদ্দিক মিয়া (৪৫) গংদের সাথে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন। বাচ্চু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। বাচ্চু মিয়ার মৃত্যুর খবর শুনে স্থানীয় চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু ও নবীগঞ্জ থানার একদল পুলিশ নিহতের বাড়ীতে ছুটে যান। মারা যাওয়ার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ এলাকায় ছুটে যান এবং ঘটনার সাথে জড়িত সন্দেহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার তদন্ত ওসি মোর্শেদ আহমদ। তিনি জানান, এ ঘটনায় নবীগঞ্জ থানা হত্যা মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত মামলার আসামী ইকবাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে কোর্টে প্রেরন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com