বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে
Grand Mosque in Abu Dhabi in the evening. Panorama of exterior of Sheikh Zayed Mosque

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২২ রমজান। মাহে রমজানের সিয়াম পালন করতে কেউ সমর্থ না হলে কিংবা ব্যর্থ হলে তার জন্য কাযা কাফ্ফারা, ফিদয়া ব্যবস্থা আছে বটে কিন্তু রমজানের সিয়ামে যে প্রাচুর্য রয়েছে তা লাভ হয় না। কোরান মজিদে রমজানের সিয়াম পালন করার তাগিদ দিয়ে ইরশাদ হয়েছে ঃ যদি তোমরা উপলব্ধি করতে তা হলে বুঝতে পারতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর (সূরা বাকারা ঃ আয়াত ১৮৪)। মাহে রমজানে সিয়াম পালনে যে আনন্দ, যে আত্মিক পরিতৃপ্তির সৌকর্য, যে পরিচ্ছন্নতার আমেজ অনুভব, যে রহমত, মাগফিরাত ও নাজাতের প্রাচুর্য পরশ লাভ করা যায়, তা অন্য সময়ে লাভ করা যায় না। কাযা, কাফফারা, ফিদয়া দিলে ফরজ আদায় হয়ে যায় বটে কিন্তু রমজানের যে প্রভূত কল্যাণ রয়েছে, তা অর্জিত হয় না। প্রিয়নবী (সাঃ) বলেছেন, মাহে রমজানের একটি সিয়াম তরক করা এত বড় কঠিন কর্ম যে, সারা জিন্দেগী ভরে সিয়াম পালন করলেও তার ক্ষতিপূরণ করা সম্ভব হবে না (তিরমিযী ও আবু দাউদ শরীফ)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com