বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলা-ভাংচুর-স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে হামলা, বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় ছোট ভাকৈর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আশাহিদ মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ছোট ভাকৈর গ্রামের মোঃ শফিক মিয়ার পুত্র। অভিযোগ সূত্রে জানা যায়, আশাহিদ মিয়ার সাথে একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র আবদাল মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
ইতিপূর্বেও আবদাল মিয়া গংরা আশাহিদ মিয়ার মায়ের ওপর হামলা চালায়। এই ঘটনায় আশাহিদ মিয়ার মা বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বিবাদীগণ হবিগঞ্জে আদালতে হাজিরা দিয়ে এসে মামলার বাদী ও তার ছেলের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। আশাহিদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় আশাহিদ মিয়া ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com