শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে মাঠে মাঠে ঘুরে কৃষি পরামর্শ দিচ্ছেন কৃষি অফিসের লোকজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফসলের চাষাবাদ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় চাষিদের। অনেক সময় হাতের নাগালে সেবা না পাওয়ায় বড় ধরনের ক্ষতির শিকারও হতে হয় তাদের। এ জন্য কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাধবপুর উপজেলা কৃষি অফিস। কৃষির সার্বিক উন্নয়নে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সাধারণ কৃষকদের সেবা দিয়ে আস্থা অর্জন করেছে এ অফিসের কর্মকর্তারা। জানা যায়, কৃষকদের মধ্যে তাৎক্ষণিক সেবা পৌঁছে দেওয়ার জন্য কৃষি সর্বদা তৎপর। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি বিষয়ক সেবা নিতে যোগাযোগ করলে তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সমস্যা নির্ণয় করে সমাধান করে থাকেন। সেই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা এবং ইউনিয়ন কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের ডিজিটাল সেবার মাধ্যমে পরামর্শ দিচ্ছেন। এতে সেবার মান আরও বৃদ্ধি পাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com