শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাজাকারের প্রজন্ম মাথাছাড়া দিয়ে উঠছে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নবীগঞ্জ-বাহুবল উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৪ জন রোগীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র বাসভবনে ৪৪ জন রোগীকে ২০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করীমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়জল বশর চৌধুরী সুজন, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত আলী, জাবেদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ কামাল হাসান চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলনসহ নবীগঞ্জ-বাহুবল উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে গরীব অসহায় ভূমিহীন মানুষ বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জায়গা পাচ্ছেন, পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন। একাত্তরের পরাজিত শক্তি ও রাজাকারের প্রজন্ম আবারও মাথা ছাড়া দিয়ে উঠার পায়তারা করছে। দেশের সঙ্গে বেঈমানী করে যারা পাক হানাদার বাহির পক্ষ নিয়ে নিরীহ বাঙালির উপর অত্যাচার-নির্যাতন নীপিড়ন করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাইব্যুনাল করে তাদের শাস্তির আওতায় নিয়ে এসেছেন। তিনি বলেন- প্রান্তিক অঞ্চলের দু:স্থ অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০৯ সাল থেকে নবীগঞ্জ-বাহুবলের মানুষের জন্য চেক এনে দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com