সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন বানিয়াচং উপজেলা শাখার অন্তবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গতকাল মঙ্গলবার কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায়, বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম ও সিনিয়র টেকনিশিয়ান নিখিল রঞ্জন শর্মা। এতে বক্তৃতা করেন স্বাস্থ্য পরিদর্শক শহীদুর রহমান চৌধুরী, সৈয়দ ফয়জুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমীরণ দাস, মহীকান্ত দাশ, আবু ছালেহ আহাম্মদ, স্বাস্থ্য সহকারী শিউলী রানী দাস, আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা, তাপস কুমার চৌধুরী, আব্দুছ সালাম, কমল কান্ত দাস, জিয়াউর রহমান, মুখলিছুর রহমান প্রমুখ।
সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে কর্মচারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সিভিল সার্জন সহ অন্যান্য অতিথিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করে ফলাফল ঘোষণা করেন।
বানিয়াচং স্বাস্থ্য বিভাগীয় শাখা কমিটিতে নির্বাচিতরা হচ্ছেন সভাপতি-সৈয়দ ফয়জুল হক, সহ-সভাপতি- মহিকান্ত দাশ ও আমিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা, সহ-সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, সাংগঠনিক সম্পাদক কমল কান্ত দাশ, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মুখলিছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম, মহিলা সম্পাদিকা তাসলিমা চৌধুরী, সহ-মহিলা সম্পাদিকা বিউটি রানী চৌধুরী, কার্যকরী সদস্য সুভাস শীল, স্বপন কুমার রায়, শাহীন বেগম।
উল্লেখ্য বানিয়াচং স্বাস্থ্য বিভাগীয় কমিটিতে আধিপত্য বিস্তার নিয়ে চরম বিরোধের প্রেক্ষিতে বিগত ৩ জুন এক বিশেষ সভায় কমিটি বাতিল করার প্রেক্ষিতে গতকাল কঠোর গোপনীয়তা রক্ষা করে নতুন কমিটি গঠন করা হয়। ফলে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য বিভাগে ফিরে এসেছে স্বস্থির পরিবেশ। নির্বাচন ফলাফল ঘোষণার পর মুহুর্তেই নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ও স্বাস্থ্য বিভাগের সুনাম ও সেবার মান অক্ষুন্ন রাখার আহবান জানিয়ে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূঞা, ডাঃ দেবপদ রায়, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, সমীরণ দাস ও সৈয়দ ফয়জুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com