বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে কবরস্থান থেকে জুয়াড়ির মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় এক ‘জুয়াড়ির’ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুমগাঁও কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান জানান।
পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, ইফতারের পর আব্দুস শহীদকে কবরস্থানের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। সেখানে পুলিশ ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পরে কবরস্থানের পাশে আব্দুস শহীদকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার শহীদকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে একজন জুয়ারী এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com