বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের মিরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ব্যক্তিকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা।
অভিযানকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে কুটুম বাড়ি নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে উক্ত অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও সঠিক কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে কুহিনুর মিয়া নামের এক চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরবর্তীতে রিমপুর মাছ ও সবজি বাজার মনিটরিং করেন ইউএনও মহুয়া শারমিন ফাতেমা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com