বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন জমে উঠেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন জমে উঠেছে। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। মোট ভোটার ৬৩৩ জন। আগামী ১৩ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট আব্দুর রউফ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, স্পেশাল পিপি ও সাবেক সভাপতি আবুল মনসুর ও সফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুস সবুর তরফদার বাবুল ও শরদিন্দু ভট্টাচার্য টুটুল, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল ও গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) পদে মিজানুর রহমান ও কামরুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মুজিবুর রহমান চৌধুরী ও আশিক মিয়া। এ ছাড়াও অন্যান্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৪ এপ্রিল মনোনয়নপত্র যাচাই, বাছাই এবং ৫ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com