বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে শান্তিপুর্ণ পূজা উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এবছর হবিগঞ্জ জেলায় ৫৭১টির অধিক মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি ভলান্টিয়ার টিম গঠন কওে শান্তি শৃংখলা রক্ষা করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্রত্যেক মন্ডপে নিজস্ব জেনারেটর রাখার ব্যবস্থা করা হবে। সার্বিক বিষয় দেখভালের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোল রুম কাজ করবে।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃংখলা সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও ঈদ ও পূজা পাশাপাশি সময়ে হওয়ায় পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করার সিদ্ধান্ত হয়। নামাজ ও আজানের সময় পূজা মন্ডপের মাইক বন্ধ থাকবে। পূজা উদাপন পরিষদেও নেতৃবৃন্দ জানিয়েছেন মন্ডপ গুলোতে কোন ডিজে পার্টি হবে না। এবং সেথানে ধর্মীয় বাহিওে কোন গান বাজানো যাবেনা।
জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুল আমীন ও হবিগঞ্জ পৌর সভার মেয়র জি কে গউছ। সভায় সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সরকারী কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com