সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সরকারের লক্ষ্য প্রতিটি এলাকায় বিদ্যুৎ দেয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল দেশের প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌছে দেয়া। তারই ধারবাহিকতায় সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়ে ওই এলাকাকে মূল ধারায় নিয়ে আসা হয়েছে।
তিনি গতকাল রোববার বিকেলে লাখাই উপজেলার স্বজন গ্রামে ২.৭ কিলোমিটার বিদ্যুৎ উদ্বোধনকালে একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ইউএনও মো. শওকত আলী, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, কৃষকলীগের আহ্বায়ক রেজাউল করিম দুলদুল, যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, কাওসার, খোকন চন্দ্র গোপ সৌরভ, দেলোয়ার হোসেন মান্না। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ২.৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। এতে ২৫৮ গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com