বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের ইকরামে সুদের টাকার জন্য বন্ধুকে হত্যা ॥ লাশ গুম করতে গিয়ে জনতার হাতে ঘাতক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পাওনা টাকার জের ধরে বন্ধুকে হত্যা করে লাশ গুম করার চেষ্টার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। উপজেলায় ইকরাম গ্রামে গত শুক্রবার (২৪) মার্চ রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বিষ্ণু সরকার (১৯)। সে লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। অভিযুক্ত ঘাতকের নাম মিন্নত আলী (২৫)। সে ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জানা যায়, বিষ্ণু সরকারের বন্ধু ছিলেন মিন্নত আলী। সেই সুবাদে মিন্নতের কাছে থেকে বিষ্ণু ২০ হাজার টাকা দাদন নেন। এ টাকা ফেরত দেওয়া নিয়ে গত শুক্রবার রাত ২টার দিকে মিন্নতের বাড়িতে দুজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করলে সে মারা যায়। পরে মরদেহ পরিবারের লোকজনকে নিয়ে মাটিতে পুঁতে রাখার সময় এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। পরে সুজাতপুর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্নত আলীকে আটক করলেও সহযোগিরা পালিয়ে যায়।
লাশটি গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে আটক মিন্নত আলী পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে। আজ রবিবার তাকে কোর্টে সোপর্দ করা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ওসি জানান, এর সাথে আর কারা জড়িত খোঁজে বের করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com