বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মাওঃ আনোয়ার আলী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক, ইউনিটি সামাজিক সংগঠন এর অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার নির্বাহী সভাপতি, জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী আর নেই। গতকাল ২৫ মার্চ বিকাল ৪টার দিকে শহরতলীর আলমপুর নিজ বাড়িতে ইন্তেকাল তিনি করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের ১ম জানাযা নামাজ গতকাল রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে রাত সাড়ে ১১ টায় আলমপুরে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় আনোয়ার আলীর গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে অবস্থিত জারুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
গতকাল রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজ পূর্ব আলোচনা আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি, আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত জানাযা নামাজে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com