বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে রিচি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিচি উচ্চ বিদ্যালয়। গতকাল শনিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনালে তারা ১৩ রানে জে.কে. এন্ড এইচ. কে. হাইস্কুলকে পরাজিক করে।
বৃষ্টির জন্য ২১ ওভারে নির্ধারণ হওয়া খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২১ ওভারে রিচি উচ্চ বিদ্যালয় ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল ৪০ ও তানিম ৩০ রান সংগ্রহ করে। জে.কে. এন্ড এইচ.কে. হাইস্কুলের মাহি পায় ২ উইকেট।
জবাবে জে.কে. এন্ড এইচ.কে. হাইস্কুল নির্ধারিত ২১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহি ২৯ রান সংগ্রহ করে। রিচি উচ্চ বিদ্যালয়ের শোয়েব ৪টি ও শাওন ৩টি উইকেট লাভ করে। শোয়েব ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকতার সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন তনয় কান্তি রায়। প্রাইম ব্যাংকের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উদ্যোগে ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্ণামেন্টে ৪টি স্কুল অংশগ্রহণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com