বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রান্তিক নারীদের মাঝে সহায়তার কার্ড বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ শেখ হাসিনার রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য। শত বাঁধা অতিক্রম করেও বাংলাদেশকে তিনি এনিয়ে নিয়ে যাচ্ছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় প্রান্তিক নারীদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি গতকাল সকালে সদর উপজেলার লোকড়া ও রিচি ইউনিয়নে উপকারভোগী নারীদের মাঝে এসব কার্ড বিতরণের উদ্বোধন করেন। এই কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মানোন্নয়ন, আয়বর্ধক প্রশিক্ষণসহ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতায় প্রশিক্ষণ দেওয়া হয়।
কার্ড বিতরণকালে এমপি আবু জাহির আরও বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়নি, তারা এই উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারে না। এজন্য মিথ্যা অপপ্রচার করে। সারাবিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্য বলেন, বিশ্বজুড়ে এখন একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নত দেশের তুলনায় আমাদের নানা সুবিধা দিয়ে যাচ্ছেন। কিন্তু এ সময়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
লোকড়া ও রিচি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় উপকারভোগী নারীরা তাঁর বক্তব্যের প্রতি একাত্মতা পোষণ করেন এবং আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, লোকড়া ইউপি চেয়ারম্যান মোঃ কায়সার রহমানসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com