শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ এর মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, খতমে কোরআন, মিলাদ মাহফিল, ভিন্ন ভিন্ন জায়গায় এতিমখানা ও হাফেজখানায় ইফতারের আয়োজন এবং শায়েস্তানগর গাউছিয়া মসজিদে খতিব, ইমাম ও মোয়াজ্জিন সহ আলেম-উলামের ইফতারের আয়োজন করা হয়।
আলহাজ্ব মঞ্জিলা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করেছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com