বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সমাজ কল্যাণ মন্ত্রীর অশ্লীল মন্তব্যে চুনারুঘাট প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৪১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিক সমাজ নিয়ে অশ্লীল মন্তব্য ও গালিগালাজের প্রতিবাদে সোমবার সন্ধায় চুনারুঘাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালানায় বক্তব্য রাখেন ফারুক উদ্দিন চৌধুরী, মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মোস্তাক তরফদার মাসুম, রাইরঞ্জন পাল, মনিরুজ্জামান তাহের, এস এম সুলতান খান, সাইফুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দিন চৌধুরী আবদাল, মোঃ ওয়াহেদ আলী, এস আর রুবেল মিয়া, খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
সভায় চুনরুঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সমাজ কল্যান মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং মন্ত্রী পরিষদ থেকে তাকে অপসারন করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com