বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ১৫০ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী ডিবির হাতে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ জামাল আহমেদ (৪৮) ও আলী আহম্মেদ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার (২০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- সিলেট জেলার বাসিন্দা কচি মিয়ার ছেলে জামাল আহমেদ ও কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ।
এসপি জানান, গত রোববার রাতে নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চারটি কার্টুনে থাকা বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশি মদসহ জামাল ও আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা ১৫০ বোতল মদ। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গ্রেফতারদের কাছে থেকে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com