শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বহুলা থেকে পলাতক মাদক ব্যবসয়ী রুবেল গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলার পলাতক আসামী মোঃ রুবেল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরতলীর বহুলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ওই গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত রুবেল মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গত ১৮ ফেব্রুয়ারী শহরতলীর বহুলায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৮৬ পিছ ইয়াবাসহ তার মাকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় রুবেল ও তার মায়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়। এরপর থেকে রুবেল পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ আছে। সে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজ সমাজকে ধ্বংস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com