বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়িয়াউকে যুব-গণসমাবেশে জি কে গউছ ॥ শান্তি সমাবেশের নামে অশান্তির পায়তারায় লিপ্ত আওয়ামীলীগ

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী-লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শান্তি সমাবেশের নামে অশান্তির পায়তারায় লিপ্ত আওয়ামীলীগ। তারা যদি মিছিলে থাকে ৫০ জন, পাহারায় থাকে দুই শত পুলিশ। আওয়ামীলীগ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত যুব-গণসমাবেশে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, এস আর শাহিনুর তালুকদার, আব্দুল মোতালিব খান, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম কাওছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, ডাঃ তোফাজ্জুল হক, বিএনপি নেতা জয়নাল আবেদিন, মাহফুজুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, সানাউল কাদের সিরাজ, আব্দুল কাদের, আব্দুর রহিম, ফারুক আহমেদ, সোহেল আহমেদ, সুরে রহমান, ফরাশ উদ্দিন টকন, আবু লাল মিয়া, মহিবুল হাসান, মাহফুজ মিয়া, রউফ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, সোহাগ চৌধুরী মানিক, হাবিবুর রহমান হাবিব, মোস্তাক আহমেদ, শেখ মাহবুব আলম মাহফুজ, মোতাক্কির মিয়া, জানু মিয়া, সোহেল রানা, রহমত উল্লা, রফিক মিয়া, বাবলু আহমেদ রাজ, মিজান আহমেদ, কাজল আহমেদ, জাকারিয়া, মোতালিব, রমজান, পারভেজ তালুকদার, মাসুম আহমেদ, ছেনু মিয়া, শরিফুল ইসলাম, দুদু মিয়া, ইলিয়াছ তালুকদার, নাজিম উদ্দিন, খুর্শেদ আলম, বাচ্চু মিয়া, জয়নাল আবেদিন, আল আমিন মিয়া, জিতু মিয়া, মাসুম বিল্লাহ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, শরিফুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, সাকিব আহমেদ, নাজিম উদ্দিন, বশির তালুকদার, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, সজিব মিয়া, হেলাল আরফিন শুভ, বুলবুল, আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com