বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নারী নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী হেলেনা বেগম (৪০) নিহত হয়েছেন। এছাড়া চালক নূরে আলম (৩৫) গুরুত্ব আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সদরে বাসষ্ট্যান্ড এঘটনা ঘটে। নিহত হেলেনা বেগম মাধবপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। মাধবপুর থানার এস আই মনিরুল ইসলাম মুন্সী জানান রবিবার সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাস ষ্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান যাত্রী বাহী ব্যাটারি চালিত অটোরিকশা কে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গিয়েযাত্রী হেলেনা চালক নূরে আলম গুরুত্ব আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। হেলেনা ব্রাহ্মনবাড়িয়ায় চিকিৎসা শেষে বাস থেকে নেমে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশা চালকের অবস্থা আশংকা জনক। পুলিশ কাভার্ড ভ্যান টি আটক করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com