মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নুরপুরে বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ ॥ জীবন দিবো কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে রাজপথ ছাড়বো না

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের দাবী আদায়ের জন্যই বিএনপি রাজপথে আছে। প্রয়োজনে জীবন দিবো কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না করে রাজপথ ছাড়বো না। ২০১৪ আর ২০১৮ সালের ভোট আর বাংলাদেশে হবে না, হতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ জেগে উঠেছে। নিজেদের ভোটের অধিকার আদায়ের জন্য মানুষ রাজপথে নেমে আসছে, শেখ হাসিনার পতন ছাড়া এই মানুষ আর ঘরে ফিরে যাবে না। তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। আওয়ামীলীগের সাথে জনগণ নেই। জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় সেই আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ ক্ষমতায় ঠিকে আছে। আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে মানুষের বাক-স্বাধীনতা হরণ করা হয়েছে। দেশের আলিম উলামারাও স্বাধীনভাবে কথা বলতে পারেন না। মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে তাদের নির্যাতন করা হচ্ছে। আমরা উঠান বৈঠক করছি। মানুষের উঠানে উঠানে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি। কারণ মানুষ কি ভাবছে তা শোনছি এবং আমরা যা জানি তা জনগণকে জানাচ্ছি। কিন্তু আমরা যাতে জনগণের পক্ষে কথা বলতে না পারি সে জন্য আওয়ামীলীগ পুলিশ লেলিয়ে দেয়, আমাদের কষ্ট দেয়, সভা-সমাবেশে বাঁধা দেয়। কারণ পুলিশ ছাড়া বিএনপির সামনে দাঁড়ানোর শক্তি আওয়ামীলীগের নেই। কিন্তু তাদের জানা নেই, পুলিশের মামলা হামলার ভয়কে উপো করেই আমরা বিএনপি করি। তাই মামলা হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। আওয়ামীলীগের কবল থেকে দেশের মানুষকে মুক্ত না করে বিএনপি রাজপথ ছাড়বে না।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সফিক মিয়ার সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি নিজাম উদ্দিন বিলাল, সিরাজুল ইসলাম ধন মিয়া, আব্দুল আজিজ ফরহাদ, আব্বাছ তালুকদার, ফারুক আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বিএনপি নেতা মশিউর রহমান কামাল, নজরুল ইসলাম কাওছার, বকুল মিয়া, রাকিবুল হোসেন সান্টু, হাসানুল হক ইনু, সাইফুল ২, সেলিম আহমেদ, মনির আহমেদ, আব্দুল সাত্তার, তালেব আলী, মর্তুজ সরদার, মকছুদ আলী, ইয়ার হোসেন, মুতি মিয়া সরদার, উলিউর অলি, রিজন, ফারুক মিয়া ২, আলী আকবর, ফারুক মিয়া ১, মাসুক মিয়া, জীবন মিয়া, মোজাক্কির হোসেন ইমন, পাভেল মিয়া, আছাদ মিয়া, খোকন মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com