মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কিডনী জনিত রোগে আক্রান্ত একমাত্র মেয়ে গাজী ফায়হা রওশনের জন্য দোয়া চেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ একমাত্র মেয়ের জন্য নবীগঞ্জ-বাহুবলবাসী তথা সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য মিলাদ গাজী বলেন- আমার একমাত্র মেয়ে গাজী ফায়হা রওশন কিডনী নষ্ট হওয়ার কারনে দীর্ঘ ৮-৯ বছর ডায়ালাইসিস করে আসছিলাম। মহামারী করোনা পাদুর্ভাবের কিছুদিন পূর্বে চিকিৎসার জন্য ভারতের দিল্লীতে কিডনী প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনার মহামারী ও লকডাউনের কারণে চিকিৎসা দীর্ঘ সাত মাস বন্ধ ছিল। তারপর আমাদের সিলেটের এক ভদ্রলোকের সহায়তায় আমার মেয়ের কিডনী প্রতিস্থাপন সম্পন্ন হয়। প্রায় ১ বছর সুস্থ থাকার পর ইনফেকশন জনিত কারনে তার নতুন কিডনীতে আবার সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী সোমবার ভারতে দিল্লিতে নিয়ে যেতে হচ্ছে। আমার মেয়ের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ’তালার উছিলায় আমার মেয়েকে নিয়ে সুস্থভাবে যেন দেশে আসতে পারি আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com