বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকদের দখলে ॥ সংকটাপন্ন রোগীকে প্রাইভেট গাড়িতে নিয়ে যেতে বাঁধা

  • আপডেট টাইম শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকরা নৈরাজ্য সৃষ্টি করেছে। রোগীরা আসার সাথে সাথেই কতিপয় ডাক্তারদের দিয়ে রেফার্ড করে সিলেট এবং ঢাকা নিয়ে ভাড়ার নামে গলাকাটা টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি এ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতাল যেনো স্ট্যান্ড বানিয়ে রেখেছে। তাদের গাড়ি পার্র্কিংয়ের কারণে প্রশাসনের কর্মকর্তাদের এমনকি বিচারকদের গাড়িও প্রবেশ করতে বেগ পোহাতে হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স সরানোর নির্দেশ দেয়া হয়। এরপরও না সরানোর কারণে পুলিশ দুইটি এ্যাম্বুলেন্সসহ এক চালককে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এ্যাম্বুলেন্স দুইটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরপর শুরু হয় তাদের অবরোধ। কোনো রোগী এলে জটিল হলে ঢাকা-সিলেট রেফার্ড করা হয়। কিন্তু কোনো এ্যাম্বুলেন্স বা প্রাইভেট যানবাহনে নিয়ে যেতে চাইলে বাধা প্রদান করে হাসপাতালের ভেতর থাকা এ্যাম্বুলেন্স চালকরা। এতে করে সাধারণ মানুষ এ্যাম্বুলেন্স চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গতকাল জটিল এক রোগীকে সিলেট নিয়ে যেতে চাইলে এ্যাম্বুলেন্স না পেয়ে অন্য জায়গা থেকে এ্যাম্বুলেন্স আনার পর রোগী এ্যাম্বুলেন্সে তুললেও যেতে বাধা দেয় চালকরা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল থেকে সরানো হয়েছে। আবার কোনো প্রাইভেট বাহনে করে রোগী নিতে চাইলে তারা আটকে দিচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com