বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগীর অপারেশন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় সাড়ে ৩ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩ শতাধিক ব্যক্তিকে অপারেশনের জন্য বাচাই করা হয়। নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সায়হাম গ্রুপের উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ হাসান ফরিদ এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল বাবুল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ডাঃ আব্দুল মান্নান, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, হাজী অলি উল্লাহ, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানেজার মোস্তাক আহমেদ, ফজলুর রহমান বুলেট, মৌলানা কামরুল হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, হামিদুর রহমান, ছাত্রনেতা মীর্জা ইকরাম, মারুফ মিয়া প্রমুখ। মাধবপুর, নাসিরনগর, লাখাই, চুনারুঘাট উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে চক্ষু সেবা নিতে কয়েক হাজার মানুষ এ শিবিরে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com