বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করেছে। গত বুধবার (৮ মার্চ) গভির রাতে নোয়াপাড়া চা বাগানের ভিতরে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়।
আটককৃতরা হল বেঙাডুবা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কাজল মিয়া, মিয়া হোসেনের পুত্র ফরহাদ মিয়া, শামীম মিয়ার পুত্র জুনাইদ মিয়া, কড়ড়া গ্রামের মারাজ মিয়ার পুত্র শামসুদ্দিন, সহিদ মিয়ার পুত্র আব্দুল আজিজ ও নারায়নগঞ্জের ফতুল্লার আব্দুল মোতালেবের পুত্র আতিকুর রহমানকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তাসের বান্ডিল ও নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com