শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিষমুক্ত ফসল উৎপাদনে সংগ্রামী কৃষকের পুরস্কার পেলেন মাধবপুরের বদু মিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি ॥ সংগ্রামী কৃষকের পুরস্কারে ভূষিত হলেন মাধবপুরের কৃষক বদু মিয়া। বিষ মুক্ত সবজি উৎপাদনে কৃষির সাফল্যে স্ট্যান্ডার্ড চার্টাড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়ে পুরস্কার গ্রহন করেছেন মোঃ আব্দুল বাসের বদু।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিষমুক্ত লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুনসহ বিভিন্ন প্রজাতির সবজি উৎপাদন করে। বিষমুক্ত সবজি ক্রেতাদের আগ্রহ বেড়ে উপজেলায় সাড়া পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান জানান, কিটনাশক প্রয়োগে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য হুমকি সবজি চাষাবাদ পরিহার করতে বদু মিয়ার মতো কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন- বদু মিয়ার মতো জেলার সকল কৃষকদের বারো মাসি তরমুজ, গ্রীষ্মকালিন টমেটো, উৎপাদন, পোকামাকড় দমনে ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ, সবজি চাষে মালচিং শীটের ব্যবহারের মতো নতুন প্রযুক্তি গ্রহনে উদ্বুদ্ধ করা হয়েছে। জৈব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে বদু মিয়ার কার্যক্রমে কৃষকরা অনুপ্রানিত হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com