বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ সদর উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রবিবার ৫ মার্চ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও সদস্য সচিব শংকর পাল উক্ত কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক পিন্টু আচার্য্য, সদস্য সচিব শ্রীকান্ত গোপ (সাংবাদিক)। কমিটির সদস্যরা হলেন- হরলাল গোপ (শিক্ষক), শিবেন্দ্র চন্দ্র দেব, রঞ্জিত সূত্রধর, অরুনাংশু পন্থ দাশ, অলক কুমার চন্দ, জয় চক্রবর্তী, সুমন গোপ, অজয় চক্রবর্তী (অবঃশিক্ষক), সত্যজিত বসক। একই সাথে আগামী এক মাসের মধ্যে জেলার সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা জারি করেন জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও সদস্য সচিব শংকর পাল। এদিকে জেলা কমিটি নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন অনুরোধ জানান নতুন কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com