মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে যুবকের মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুর্ব সাগরদীঘি পাড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। হাসপাতাল থেকে তড়িগড়ি করে লাশ নিয়ে যাওয়ায় এ রহস্য আরো ঘর্ণভূত হচ্ছে।
একটি সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাগরদীঘি পাড়ের মৃত মোঘল মিয়ার পুত্র এমজান মিয়া (২২) গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই স্থানে একটি জেনারেটের কাজ করতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে লাশের সাথে থাকা লোকজন কোন তথ্য না দিয়ে তড়িগড়ি করে লাশ নিয়ে যায়। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com