বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ড গঠন ॥ সভাপতি মিজানুর রহমান চকদার, সচিব এমদাদুল ইসলাম সোহেল

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির (পবিস) পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। গত ২ মার্চ পবিস’র ৩৮তম বার্ষিক সাধারণ সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকা পরিচালকদের ভোটে বোর্ড গঠন করা হয়। এতে এলাকা পরিচালক দৈনিক লোকালয় বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান চকদার ৩য় বারের মতো সভাপতি, এলাকা পরিচালক-৫ বানিয়াচং মোঃ সেলিম মিয়া সহ-সভাপতি, এলাকা পরিচালক ১ হবিগঞ্জ-লাখাই ও দৈনিক লোকালয় বার্তার সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল ২য় বারের মতো সচিব, এলাকা পরিচালক-৩ চুনারুঘাট মোহাম্মদ রেজাউল কবির লস্কর ২য় বার কোষাধ্য পদে নির্বাচিত হন।
এ সময় উপ¯ি’ত ছিলেন, এলাকা পরিচালক বাহুবল-২ তাজুল ইসলাম, এলাকা পরিচালক আজমিরীগঞ্জ-৬ মোঃ জহিরুল ইসলাম, চা বাগান প্রতিনিধি (ডাইরেক্টর এটলার্জ) মোঃ এমদাদুল হক, এলাকা পরিচালক শামীমা আক্তার, এলাকা পরিচালক রুজি আক্তার, এলাকা পরিচালক শরীফুন্নেছা রুজি। প্রসঙ্গত, বোর্ড সভায় এলাকা পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে এলাকা পরিচালকদের ভোটে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে মিজানুর রহমান চকদার সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করে উপ¯ি’ত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com