সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নিখোঁজের পর দিন খাল থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে হাকাম খাল থেকে ভাসমান অবস্থায় আব্দুল আউয়াল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার সকালে হাকাম খালের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। আব্দুল আউয়াল কালিয়ারভাঙ্গা ইউনিয়নের টুকচানপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোথাও পাননি। আব্দুল আউয়াল নিখোঁজের পরদিন বুধবার সকালে হাকাম খালে স্থানীয়রা ভাসমান অবস্থা দেখতে পান। নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ। আব্দুল আউয়ালের ভাই আবুল কালাম জানান, আমার ভাই আউয়াল মৃগী রুগী ও মানসিক ভারসাম্যহীন ছিল এবং সে নেশাগ্রস্ত ছিল। সে প্রায় সময় বাড়ির বাহিরে রাত্রি যাপন করে এবং এলোপাতাড়ি ঘুরাঘুরি করত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com