সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ১ বছরের সাজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে নুরুল আমিন (২১) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
গতকাল বুধবার (১ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। জানা যায়- উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর এক জনৈক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই ছাত্রীকে উত্যক্ত করে নুরুল আমিন। এ ঘটনায় বখাটে নুরুল আমিনকে আটক কলেজে নিয়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় দায়ে বখাটে নুরুল আমিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com