সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ ফারজু মিয়া (২১) উপজেলার সাঁটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের মোঃ আব্দুন নুর মিয়ার পুত্র।
জানা যায়, ভিকটিমের ১ মাস ১০ দিন আগে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা এলাকায় মোঃ হারুন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের ৩ মাস আগেই ভিকটিমের সাথে ফারজু মিয়ার পরিচয় হয়। এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ফারজু মিয়া। সোমবার ভিকটিমকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওই কিশোরী গর্ভবর্তী হিসাবে শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পিতা মঙ্গলবার সকালে বাদী হয়ে চুনারুঘাট থানায় ফারজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। অভিযোগ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ গতকাল ফারজু মিয়াকে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃত ফারজু মিয়া ঘটনার বিষয়টি স্বীকার করেছে। বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com