বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই ইউনিয়নে যুব-গণসমাবেশে জি কে গউছ ॥ যে পুলিশ বিনাভোটের এমপিদের পাহারা দেয় সেই পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশের বেতন হয়, সেই পুলিশ আওয়ামীলীগের বিনাভোটের এমপিদের পাহারা দেয়, আওয়ামীলীগের এমপিদের নির্দেশে বিএনপির সভা-সমাবেশ বানচালের চেষ্টা করে, গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, জনগণের দাবী নিয়ে রাজপথে নামলে বাঁধা সৃষ্টি করে। এই পুলিশের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিন্দু মাত্রা সম্ভাবনা নেই।
তিনি গতকাল সোমবার বিকালে লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুব-গণসমাবেশে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লা, লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম কাওছার, বিএনপি নেতা আরিফ আহমেদ রুপন, তাউছ আহমেদ, সানাউল হক সিরাজ, ফিরোজ মিয়া, ফরিদ মিয়া, আকল মিয়া, আফাজ উদ্দিন, সেলিম মিয়া, মস্তফা জামাল খসরু, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, সুলেমান মিয়া, আব্দুর রহিম, হাবিব মেম্বার, এনাম আহমেদ, শেখ মাহবুব আলম মাহফুজ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাক আহমেদ, জানে আলম জানু, মোতাক্কির হোসেন, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম বাদশা, মিজানুর রহমান, আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, শরীফ আহমেদ, সোহেল রানা, কাজল মিয়া, রফিকুল ইসলাম, রায়হান উদ্দিন, জাকারিয়া মিয়া, জুবায়ের আহমেদ, মোতালিব মিয়া, মোয়াজ্জেম হোসেন, শাকিল আহমেদ, রফিক আহমেদ, তোফাজ্জুল হক, আবুল কালাম, নছিব আহমেদ, লাল মোহাম্মদ, জাবেদ মিয়া, জয়নাল মিয়া, লাইয়েছ মিয়া, কামরুল হোসাইন, নোমান চৌধুরী, মারজান মিয়া, সাদেকুল ইসলাম, কাওছার আহমেদ, হিফজু মিয়া, ছাব্বির হোসেন, শফিকুল ইসলাম, রহমত উল্লাহ, যাত্রা বর, নিপু, বাবলু আহমেদ রাজ, হেলাল আরেফিন শুভ, আজমান, আবু তালেব, জসিম উদ্দিন, ছালেক মিয়া, নাজমুল হোসেন, মেহেদি হাসান সুজন, সাকিব আহমেদ, আরমান আহমেদ, শাহিনুর মিয়া, জাহাঙ্গীর মিয়া, বাহাদুর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com