সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে লন্ডন প্রবাসী শামীম হকের বাড়ীতে দোয়া মাহফিল ও মেজবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়নের কদুপুরে প্রায় ৪ হাজার লোকের জন্য মেজবানীর আয়োজন করেছেন এক লন্ডন প্রবাসী। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে কদুপুর গ্রামের বিশিষ্ট দানবীর ও প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আব্দুল হক লন্ডনীর বড় ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী ব্যক্তিত্ব শামীম হক লন্ডনীর পরিবারের পক্ষ থেকে এ মেজবানীর আয়োজন করা হয়।
কদুপুর, নয়াগাঁও, রাজাপুর, দাউদপুর, বেতকান্দি, বক্তারপুর, কালাইনজুরা, হলদারপুরসহ আশ পাশের আরো বিভিন্ন এলাকার মানুষজন এ মেজবানে শরীক হন। মেজবানে উল্লেখ্যযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ কুরাইশী মক্কীসহ স্থানীয় মুরুব্বীয়ানবৃন্দ। ৯টি গরু দিয়ে এ মেজবানীর আয়োজন করা হয়।
এসময় আগত অতিথিসহ মুরুব্বীদের মাধ্যমে লন্ডন প্রবাসী শামীম হকের পরিবার পরিজনসহ আত্মীয়বর্গদের নেক হায়াত এবং মরহুম ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com