বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা কৃষ্ণ রায়ের পরলোক গমন ॥ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ রায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার সময় তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান।
পরে স্থানীয় শশ্বানঘাটে ৭১ সালের রনাঙ্গনের সৈনিক বীর এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com