বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দেয়ান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নয়াবাড়ি ব্রীজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা লাখাইগামী (সিলেট ব-৫০৪৩) একটি যাত্রীবাহী বাস ওই স্থানে আসা মাত্রই বিপরীত মুখি একটি যাত্রীবাহী সিএনজির (হবিগঞ্জ-থ-১১-০৮৬০৬) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে দেওয়ান আলী গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। দেওয়ান আলী উপজেলার মুড়াকরি গ্রামের মরম আলীর পুত্র। এসময় আরো ৩ জন আহত হয়। লাখাই থানার এস.আই মরম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজিটিকে আটক করে থানা.নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com