শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পুলিশ পরিচয়ে নরসিংদীদে প্রতারণা মাইক্রোবাসসহ লস্করপুরের যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীতে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আলী আশরাফ সোহেল (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার ভেলানগর এলাকা থেকে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল হবিগঞ্জ সদর লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলেন সোহেল। গত বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করে প্রতারণার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। এ সময় পুলিশ লেখা স্টিকার সাটানো নোয়া মাইক্রোবাস দেখে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সন্দেহ হয়।
এ সময় জিজ্ঞাসাবাদে সোহেল নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কমর্রত আছেন বলে জানান। পরে তার পরিচয়পত্র যাচাইয়ের পর তিনি পুলিশের সদস্য নন বলে শনাক্ত হলে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেন সোহেল।
এ সময় তার ব্যবহৃত গাড়ি তল্লাশি করে পুলিশের ব্যবহৃত আইডি কার্ড, নেমপ্লেট, ক্যাপ, ছাতা, লগোসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com