বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে গাঁজা পাঁচারকালে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পিকআপ ভ্যান দিয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একদল পুলিশ উপজেলার চন্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান নং- (ঢাকা মেট্টো-ন-১৬-৬০০৮) থেকে ২ বস্তা ভর্তি ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল বানিয়াচং উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে মুখলেছ মিয়া (৪০), একই গ্রামের কাছুম আলীর ছেলে সাবিদুল ইসলাম (৩২) ও বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (২৫)। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com