বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে যুক্তরাজ্য কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য কমিউনিটি নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্থানীয় আমির চান কমপ্লেক্সের স্কাইকুইন রেস্টুরেন্ট এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এডঃ এনামুল হক সেলিম, যুক্তরাজ্যস্থ বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নজমুল আজিজ জুবায়ের, যুক্তরাজ্যস্থ বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য মিডল্যান্ড হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক এম এ মোক্তাকিম, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মঞ্জু, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, যুক্তরাজ্য প্রবাসী ডাঃ আফজাল হোসেন, যুক্তরাজ্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত, জুনেদ হোসেন, অলিউর রহমান অলি, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক কার্যনির্বাহী সদস্য সামছু মিয়া প্রমূখ।
মতবিনিময়কালে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, বিগত উপজেলা নির্বাচনে আমাকে জয়ী করার লক্ষ্যে প্রবাস থেকে আপনারা যে সহযোগীতা করেছেন এ জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। তিনি বলেন, ভবিষ্যতে প্রবাসীদের এ ধরনের সহযোগীতা মূলক মনোভাব নিয়ে সকল প্রবাসীকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি দেশে উৎপাদন খাতে বিনিয়োগ করার জন্য তিনি প্রবাসীদের অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com