মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

শ্মশানঘাটের সামনে পৌরসভার নিজস্ব ভূমিতে নির্মিত ‘পৌর হকার মার্কেট’ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত ‘পৌর হাকার্স মার্কেট উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার বিকেলে শহরের শ্মশানঘাট রোডে পৌরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘পৌর হকার্স মার্কেট’ ছাড়াও ‘শ্মশানঘাট রাস্তা (ব্যাকরোড হতে বাইপাস পর্যন্ত) ও শ্মশানঘাট রাস্তা হতে শাপলাবাগ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ এবং শ্মশানঘাট আঙ্গিনা ও রাস্তা উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, পৌরসভা একে একে পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা গুলো সমাধান করে যাচ্ছে। তিনি নতুন ডাম্পিং স্পট চালু করা সহ নানা কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বর্তমান পৌরপরিষদ পৌরসভার সম্পদের সুষ্টু ব্যবহার নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পৌরবাসীর স্বার্থেই পৌরসভার তার কর্মকান্ড পরিচালনা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মঈন খান এলিস, প্রফেসার ইকরামুল ওয়াদুদ, প্রফেসার ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আফিল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সাংবাদিক গোলাম মোস্তফা রফিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জের আহবায়ক এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভূ, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলীনি কান্ত রায় নিরু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক শংকর পাল, শনি মন্দিরের পুরোহিত দিলীপ আচার্য্য, পৌর শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি সুখলাল সুত্রধর, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর রায় প্রমুখ। পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাহির মিয়া, পান্না কুমার শীল, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও প্রিয়াংকা সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com